বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সলঙ্গায় ঈদের কেনাকাটায় উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক : / ১৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ঈদকে সামনে রেখে নতুন পোশাক কিনতে ভিড় বেড়েছে দোকানগুলোতে। জেলা-উপজেলা শহরের পাশাপাশি তৃণমূল পর্যায়ের গ্রাম্য বাজারের দোকানগুলোতেও রয়েছে উপচে পড়া ভিড়।

আসছে ঈদুল ফিতর। আর ঈদ মানেই নতুন জামা,নতুন পোশাক। নতুন পোশাক ছাড়া ঈদ আনন্দ যেন একেবারেই অসম্ভব।

তাই তো সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে চেয়ারম্যান সুপার মার্কেট সহ সকল দোকানিরা নতুন পোশাকে সাজিয়ে তুলছেন দোকানসহ শপিং মহলে।

ক্রেতাদের আগমনে এখন স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি ভিড়। সে সুবাদে এখনই ছড়িয়ে পড়েছে ঈদ আনন্দ।

এবারের জমজমাট বেচাকেনায় খুশি ব্যবসায়ীরাও।

গতবারের চেয়ে ঈদের কালেকশন তুলনামূলকভাবে ভাল হলেও দাম আকাশ ছোঁয়া। কাপড় ও জুতার দাম বেড়েছে দ্বিগুণ থেকে তিনগুণ।

বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সকাল থেকে বিকালের মধ্যেই কাপড় কিনে নিয়ে যান নিজ নিজ এলাকায়। শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, ওড়না, বোরকা, গজ কাপড়সহ কোনো কিছুরই কমতি নেই দোকান গুলোতে। এবার বাচ্চাদের ও নারীদের পোশাকে বৈচিত্র্য এসেছে বেশ।শাড়ির দোকান ও থ্রি-পিচের দোকানসহ প্রতিটি মার্কেট ও ফুটপাতগুলোতে উপচে পড়া ভিড়।

শনিবার সলঙ্গা বাজারে অবস্থিত চেয়ারম্যান সুপার মার্কেটসহ কয়েকটি মার্কেটে ও ফুটপাত ঘুরে দেখা গেছে ক্রেতাদের পদচারনায় মুখরিত দোকানগুলো।

চেয়ারম্যান সুপার মার্কেটের খানদানি গার্মেন্টসের প্রতিষ্ঠাতা মোঃ নূর আলম সরকার জানান, এই বছরের ঈদে ছেলেদের মধ্য পাঞ্চাবি এবং মহিলাদের শাড়ি ও বাচ্চাদের টপচ ক্রেতাদের চাহিদা বেশি। গত বছর থেকে এই ঈদে ক্রেতাদের আনাগুনা বেশি এবং আমাদের ব্যবসা গত বছরের তুলনায় ভালো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর