সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

সলঙ্গায় চারতলা ভবন,পাকা রাস্তা ও ২টি ব্রীজ নির্মানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : / ২২০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গার আমশড়া ফাজিল মাদ্রাসার চারতলা ভবন,বাসুদেবকোল পাকা রাস্তা,মেহমানশাহী হিরাদহ খালের উপর ব্রীজ নির্মান ও ফুলজোড় নদীর উপর ব্রীজ ও পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে শুরু করে সন্ধ্যা প্রযন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল কাজের শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু।

সোমবার সকালে আমশড়া ফাজিল মাদ্রাসার ভবন উদ্বোধন উপলক্ষে মাদ্রাসার সভাপতি আব্দুস সাত্তার মাস্টারের সভাপতিতে¦ উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুপুরে ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মনি মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা সরকারের পরিচালনায় ব্রীজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিকেলে দাদপুর জি,আর ডিগ্রি কলেজ মাঠে নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাউসার হোসেনের সভাপতিত্বে উন্নয়ন সভায় পাকা রাস্তা ও ব্রীজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় বাসুদেবকোল স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদৎ হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাসিমের পরিচালনায় পাকা রাস্তার কাজের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর