রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

সলঙ্গায় জুয়া খেলা অবস্থায় ২ ইউপি সদস্যসহ ৫ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক: / ৪১১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় জুয়া খেলা অবস্থায় ৫ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা থানার আমশড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জুয়াড়িকে আটক করে সলঙ্গা থানা পুলিশ।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার আগুরপুর গ্রামের মৃত শওকত আলী আকন্দের ছেলে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বাবু আকন্দ, আমশড়া গ্রামের মৃত আমজাদ হোসন আকন্দের ছেলে ধুবিল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আতাউর রহমান (আলহাজ্ব) (৫৫), আমশড়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে আঃ ছালাম (৫২),খোর্দ্দশিমলা গ্রামের মৃত মহির উদ্দিন শেখের ছেলে মজনু আলী শেখ (৩১) ও রহিজ আলী প্রাং এর ছেলে হিরো হোসেন (৩৩)কে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫২টি তাস ও নগদ ৩ হাজার ২শত টাকা উদ্ধার করা হয়।

এবিষয়ে সলঙ্গা থানায় জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর