শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

সলঙ্গায় ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ২০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জে বিজয় কুমার সুত্রধর (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিজয় কুমার জেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা সুত্তারপাড়া গ্রামের বিশ্বনাথ সুত্রধরের ছেলে। সে সুত্তারপাড়া গ্রামের ভিতরে একটি মনোহারী দোকান ব্যবসায়ী।

শনিবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে বিজয়ের চাচা বিষ্ণু সূত্রধর জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে দোকানে ঘুমিয়ে পড়ে। পরে আজ সকালে দোকানের বাহির থেকে ডাকাডাকি করিলে ভিতর থেকে কোন শব্দ না পাওয়ায় আশেপাশের লোকজন এসে দোকানের ধাপার খুলে দেখতে পান দোকানের ভিতরে গলায় বিদ্যুতের তার দিয়ে ঝুলিয়ে রয়েছে। তিনি আরো বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। কেউ বিজয়কে হত্যা করে বিদ্যুতের তার গলায় পেছিয়ে ঝুলিয়ে রেখেছে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, আজ সকাল ১০টার দিকে দোকানের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, বিজয় তার নিজ দোকান ঘরের আড়ার সাথে বিদ্যুতের তার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর