বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

সলঙ্গায় বনবাড়ীয়া হেলথকেয়ারে ডা. ফিরোজ আহমেদ আজীবন দাতা সদস্য ঘোষণা

রিপোর্টারের নাম : / ১৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজীবন দাতা সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে সিরাজগঞ্জ রোড হেলথকেয়ার হাসপাতালের পরিচালক ডা: মো: ফিরোজ আহমেদকে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে বনবাড়ীয়া মাদ্রাসা প্রাঙ্গণে বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টারের সভাপতি আলহাজ্ব মো: নুরুল ইসলাম সরকার আজীবন দাতা সদস্যদের পদ ঘোষণা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডা. ফিরোজ আহমেদ বলেন, মানুষের কল্যাণে কাজ করতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টারকে আজীবন দাতা সদস্য হিসেবে সহযোগিতা করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। এ প্রতিষ্ঠানকে আরও উন্নত ও সেবামূলক করে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব।

বক্তারা বলেন, মানুষের সহযোগিতায় গড়ে ওঠা এ সেবামূলক প্রতিষ্ঠান এখন এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমরা ডা. ফিরোজ আহমেদকে আজীবন দাতা সদস্য হিসেবে পেয়ে আনন্দিত।

অনুষ্ঠানে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন অধ্যাপক ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা: মো: আব্দুল মান্নান (অব:)। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, দাতা সদস্য ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর