শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার।

সলঙ্গায় ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ৪ লাখ টাকা ছিনতাই অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক: / ২৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় এক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪ লক্ষ ২৪ হাজার ১শত টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের খেইশ্বর হাফিজিয়া মাদ্রাসার দান বক্সের পাশে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী রাইচ মিলের ব্যবসায়ী রাকিব হাসান বলেন, আমার ব্যবসায়িক অর্থের প্রয়োজন, আজ সকালে তাড়াশ থেকে শ্রী পুলক ঘোষের কাছ থেকে পাওনা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে খেইশ্বর হাফিজিয়া মাদ্রাসার দানবক্সের পাশে পৌঁছালে,সলঙ্গা থানার জালশুকা গ্রামের লাভু মিয়া (৪৬),বাবলু মিয়া (৪৪),এবং আতিকুল ইসলাম (২৫) আমার মোটরসাইকেল ঠেকিয়ে ১নং আসামী লাভুর আদেশে অন্য আসামীরা হঠাৎ বিভিন্ন স্থানে ঘুষি মারেন। আমাকে মাটিতে ফেলে দিয়ে ব্যাগে থাকা ৪ লাখ ও পকেটে থাকা ২৪ হাজার ১শত টাকা ছিনিয়েই নেয়। শুধু তাই নয় হত্যা উদ্দেশ্যে আমাকে শ্বাসরোধ করার চেষ্টা করে। আমি এই ঘটনায় থানায় অভিযোগ করেছি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর