শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সলঙ্গায় মোবাইল চোর চক্রের তিন সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: / ২২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ৩ সদস্য গ্রেফতার ও ২৫ টি মোবাইল জব্দ করছে র‌্যাব-১২ সদস্যরা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার
মোহাম্মদ ইলিয়াস খান।

এর আগে বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব-১২’র অভিযানে সলঙ্গা থানার হাটিকুমরুল মোড়ে অভিযান চালিয়ে ২৫ টি নতুন চোরাই মোবাইল ফোনসহ ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী উল্লাপাড়া থানার ঘোনাগানজানী গ্রামের সাত্তার আলীর ছেলে রমজান আলী (১৯),সলঙ্গা থানার হাটিপাড়া গ্রামের ইব্রাহিম ইসলাম এর ছেলে মাসুদ রানা(২৯) ও সুরমান আলীর ছেলে শফিকুল ইসলাম (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ একটি চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকার বিভিন্ন মোবাইলের দোকানকে টার্গেট করে সুযোগ বুঝে মোবাইল ফোন চুরি করে ঢাকায় নিয়ে বিক্রয় করত।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর