বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সলঙ্গায় রামকৃষ্ণপুরে দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : / ২১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে পরিষদ চত্বরে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরো দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন।

এসময় উল্লাপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার আরিফ মাহমুদ,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মন্ডল ও সকল ইউপি সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে হতদরিদ্র প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে ২ হাজার ২ শত ৭০ টি কার্ডধারীর মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর