বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

সলঙ্গায় শ্রীশ্রী জগদিশ্বরী মাতা মন্দিরের পুকুরে মাছ চুরি

রিপোর্টারের নাম : / ১৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের সলঙ্গার চৈত্রহাটি শ্রীশ্রী জগদিশ্বরী মাতা মন্দিরের পুকুর থেকে মাছ চুরিরর ঘটনা ঘটেছে।
এঘটনায় মাছসহ মাছ চুরিতে ব্যবহৃত একটি নসিমন গাড়ী জব্দ করা হয়। এসময় মাছ চোর দৌড়ে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে চুরিকৃত মাছ স্থানীয় আরৎ এ বিক্রি করা হলেও চুরি কাজে ব্যবহৃত জব্দকৃত নসিমন ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মাছ চুরির সাথে কে বা কাহারা জরিত তাদের গ্রেফতার না করে চুরি কাজে ব্যবহৃত নসিমন গাড়ীটা ছেড়ে দেওয়া এলাকাবাসী হতাশা প্রকাশ করছেন।

সোমবার রাতে স্থানীয়রা রাতের অন্ধকারে মন্দিরের পুকুর থেকে মাছ চুরি করে মারতে দেখে ৯৯৯ ফোন করে জানায়। পরে সলঙ্গা থানা পুলিশ মাহমুদপুর বাজারে মাছসহ ডিজেল চালিত নসিমন গাড়িটি জব্দ করে ইউপি সদস্য নায়েব আলীর জিম্মায় রাখেন। সকালে মাছ বিক্রি করে মাছের অর্থ ১৬ হাজর টাকা মন্দির কমিটি দেওয়া হলে অজ্ঞাত কারনে চুরি কাজে ব্যবহৃত নসিমন গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছে।

সলঙ্গা থানার উপ পরিদর্শক এ এস আই কুদ্দুস জানান, সোমবার রাতে মাছ ও মাছের গাড়ি জব্দ করে স্থানীয় ইউপি সদস্য নায়েব আলীর কাছে জমা রাখা হয়েছে। পরে কি হয়েছে আমার জানা নেই।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নায়েব আলী জানান, রাতে পুকুর থেকে চুরি করে মাছ নিয়ে যাওয়ার পথে মাছ ও নসিমন গাড়ি আটক করে সলঙ্গা থানা পুলিশ।

আটককৃত মাছ ও নছিমন আমার কাছে রেখে যায়,সকালে মাছ বিক্রি করা হয়েছে। বিক্রিকৃত টাকা মন্দির কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।
চুরি কাজে ব্যবহৃত নসিমন গাড়ির বিষয়ে জানতে চাইলে তিনি বলতে পারেন না কোথায় গাড়ী আছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, আমি জানি না। একটু একটু জানি ইউএনও স্যারের সাথে কথা বলেই যা করার করেছি।

জব্দ কৃত গাড়ি কোথা আছে বা কি করা হয়েছে এমন প্রশ্ননের উত্তর জানতে চাইলে তিনি বলেন আমি কিছুই জানি না। এঘটনায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা যে নির্দেশ দিয়েছে আমি সেই ভাবেই কাজ করেছি এর যে বেশি কিছু জানি না।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কমকর্তা সানজিদা সুলতানা বলেন,চৈত্রহাটি মন্দিরের পুকুর থেকে মাছ চুরির পরে মাছ ও একটি নসিমন গাড়ী জব্দ করা হয়েছে। বিষয়টি জানার পরে আমি মাছ বিক্রি করে মন্দিরে টাকা জমা দিতে বলেছি। কিন্তু জব্দকৃত গাড়ী কোথায় আছে বা চুরির সাথে কারা জরিত এবিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

স্থানীয়রা বলছেন প্রতিরাতে মন্দিরসহ বিভিন্ন পুকুর থেকে মাছ চুরি করে ধরা হয়। চুরির সাথে যে ব্যক্তিরা জড়িত আছে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর