মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সলঙ্গা থানা বিএনপি সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: / ৪৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপি সহ সভাপতি গোলাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল হক আইয়ুব স্ব স্ব পদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার দুপুরে সলঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের ম্যাধ্যমে পদত্যাগের ঘোষনা দেন তারা। এসময় ধুবিল ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন মহর,হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম আম্বিয়া,রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলী,সলঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল বাহার জালাল,সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ,নলকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ থানা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে গোলাম হোসেন ও হেদায়েতুল হক আইয়ুব বলেন, গত ২৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির ৬ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেন সিরাজগঞ্জ জেলা বিএনপি। সম্মেলনে আমরা দুজন সভাপতি প্রার্থী র্ছিলাম। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সম্মেলন করার জন্য সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের নেতারা থানা,জেলা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর আবেদন করেন। তৃনমুল পর্যায়ের ত্যাগী নেতাদে এ আবেদনকে উপেক্ষা করে অবৈধ ও অগনতান্ত্রিকভাবে ২৪ সেপ্টেম্বর রাতের আধারে সলঙ্গা থানা বিএনপির আংশিক কমিটি ঘোষনা দেয় জেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে গোলাম হোসেন ও হেদায়েতুল হক আইয়ুব বলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদকের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি আমাদের সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে। আমরা এ ন্যাক্কারজনক,ষড়যন্ত্রমুলক, হীন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে স্ব স্ব পদ থেকে পদত্যাগ করলাম। লিখিত বক্তব্যে তারা আরো বলেন দলের একজন কর্মী হিসেবে বিগত দিনের মত আগামী দিনেও ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি আন্দোলনে অগ্রনী ভূমিকা অব্যাহত রাখবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর