বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

সলঙ্গা বাজারে যানজট নিরসনে গ্রাম পুলিশ

নিজস্ব প্রতিবেদক / ১৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদ্রাসা মোড় ও সুইজগ্রেটের পশ্চিমে চার রাস্তা মোড়ে যানজট নিরসনে কাজ করছে গ্রাম পুলিশ।

সোমবার সপ্তাহে সলঙ্গা থানা এলাকায় সবচেয়ে বড় হাট লাগে।আর এই জন্যই বাজারে আসা সাধারণ মানুষ বাজার করে শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এ জন্য সলঙ্গা থানা পুলিশ এ ব্যবস্থা নিয়েছে। সোমবার সকাল থেকেই যানজট নিরসনে গ্রাম পুলিশদের কাজ করতে দেখা গেছে।

জানাযায়,সলঙ্গা থানায় নতুন ওসি মনিরুজ্জামান যোগদান করার পরেই দৈনিক খোলা কাগজ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মতিন সরকার ও মোহনা টিভি’র সিরাজগঞ্জ প্রতিনিধি সোহেল রানা সলঙ্গা বাজারের যানযট নিয়ে ওসির সাথে মতবিনিময় করেন। এসময় যানযটের বিষয়টি উপস্থাপনা করায় সাধুবাদ জানিয়ে যানযট নিরসনের জন্য ব্যবস্তা নিবে বলে ওসি মনিরুজ্জামান আশ্বাস দেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন,সলঙ্গা বাজারের রাস্তার ওপর সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের কারণে জট লেগে থাকে।

এছাড়া অটোরিকশা চালকরা নিয়ম না মেনে চলায় দীর্ঘসময় যানজটে আটকা পড়তে হয়।

এমন পরিস্থিতিতে যাতে কোনো দুর্ভোগে না পড়ে সে কারণে বাজার কমিটি ও গ্রাম পুলিশদের সাথে কথা বলে প্রতি সোমবার ৪ জন গ্রামপুলিশ যানজট নিরসনে মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর