রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা

সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা উজ্জ্বল অধিকারীর জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক: / ১৯৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা উজ্জ্বল অধিকারী’র ২৭ তম জন্মদিন। ১৯৯৭ সালের এই দিনে সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ড শেরনগর গ্রামের অধিকারী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ও মা গৃহিণী। তাদের তিন সন্তানের মধ্যে তিনি বড়।

সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা উজ্জ্বল অধিকারী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘সোহাগপুর এসকে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়’ থেকে ২০১৩ সালে এসএসসি ও ‘বেলকুচি সরকারী কলেজ’ থেকে ২০১৫ সালে এইচএসসি এর পর সিরাজগঞ্জ সরকারী কলেজে থেকে দর্শন বিভাগে অনার্স। মাস্টার্সে অধ্যায়নরত রয়েছেন।

সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা উজ্জ্বল অধিকারী বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সংবাদের আলো’র সম্পাদক ও প্রকাশক, পরিবর্তন যুব সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, দেশের জনপ্রিয় টিভি চ্যানেল ৭১ টেলিভিশনের বেলকুচি উপজেলা সংবাদ সংগ্রাহক, ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কন্ঠস্বর’ এর সিরাজগঞ্জ প্রতিনিধি,জাতীয় ‘দৈনিক আমার সংবাদ’র বেলকুচি প্রতিনিধি হিসাবে যোগদানের মধ্যদিয়ে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার আগে উজ্জ্বল অধিকারী ‘আলোকিত বেলকুচি ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণের কাজের মাধ্যমে তিনি সাংবাদিকতায় আসেন।

জন্মদিনের বিশেষ আয়োজন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। তবে আজকের দিনটি স্মরণীয় করে রাখতে অসহায় থ্যালাসেমিয়া রোগীকে রক্তদানের মাধ্যমে ২৭তম জন্মদিনটি পালন করতে চাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর