শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার আর নেই

কলমের বার্তা / ৩৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার আর নেই।

তিনি আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার ধানমণ্ডির লালমাটিয়া নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার (৮৯) সিরাজগঞ্জের জেলার ধুবিল গ্রামে সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি জমিদার মৃত ফজলার রহমান তালুকদার এর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল মান্নান তালুকদার ১৯৯১, ফেব্রুয়ারি ও জুন ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাবেক এই সাংসদের মৃত্যুতে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর