মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

সাভার আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নে রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

রিপোর্টারের নাম : / ২৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৬ মে, ২০২৫

দেওয়ান সামান উদ্দিন (কালিয়াকৈর) গাজীপুরঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খানের নির্দেশনায় আশুলিয়া থানা যুব দলের পক্ষ থেকে শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপেল্লা বাজার,কাছৈর বাজার,শিমুলিয়া বাজারে এই লিফলেট বিতরণ করে বিএনপি নেতাকর্মীরা ।

লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক,শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ,ঢাকা জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সুলতান উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, যুবদলের সদস্য নাজমুল আরিফসহ বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তারা সাধারণ জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং একত্রিশ দফা দাবির গুরুত্ব তুলে ধরেন এ সময় নেতারা বলেন “বর্তমান ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে হলে তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়নই একমাত্র পথ। এর মাধ্যমে দেশে গণতন্ত্র, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর