শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহতের ডাক সম্প্রীতি বাংলাদেশের

রিপোর্টারের নাম : / ২৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩০ জুলাই, ২০২২

সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করার ডাক দিয়েছে সম্প্রীতি বাংলাদেশ। একইসঙ্গে ধর্মভিত্তিক দলগুলোকে নিষিদ্ধেরও দাবি জানানো হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকেলে মৌলভীবাজার পৌর কনফারেন্স হলে সম্প্রীতি সমাবেশ থেকে এই ডাক দেওয়া হয়। এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, বিশ্বজুড়ে সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন চলছে। তার আঁচ বাংলাদেশেও লেগেছে। তবে আমাদের ভয় পেলে চলবে না। একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।

সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ভুলন্ঠিত করার ষড়যন্ত্র এখনো থেমে নেই। গুজব ছড়িয়ে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। শুধু সরকারের পক্ষে তাদের প্রতিহত করা সম্ভব নয়। এজন্য দেশবাসীকে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি ধর্মভিত্তিক দলগুলোকে নিষিদ্ধের দাবিও জানান তিনি।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার, সম্প্রীতি বাংলাদেশ মৌলভীবাজারের সদস্য সচিব সৌমিত্র দেব, আইভা সমাদ্দার, পুলক কান্তি ধর, সাখাওয়াত লিটন, খসরু চৌধুরী, আ স ম ছালেহ সোহেল, জাভেদ ভূঁইয়া, শর্মিলা দে প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর