শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

সিংড়ায় নকল কারখানার সন্ধান; তৈরি হচ্ছে ওয়াশিং পাউডার, জুতা, জুস

সিংড়া (নাটোর) প্রতিনিধি / ২৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

নাটোরের সিংড়ায় নকল কারখানার সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ নকল কারখানার সন্ধান পান স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে তৈরি হচ্ছে জুস, কলম, জুতা ও ওয়াশিং পাউডার। পণ্যের আসল মোড়ক ব্যবহার করে সেখানে নকল পণ্য বাজারজাত করে বিক্রি করেন ডাঃ মো. আলমগীর কবির নামের এক ব্যক্তি। তিনি নওগাঁর আত্রাই উপজেলার উলাবাড়িয়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় কাজ না করে রাতের আঁধারে গোপনে কয়েকজন শ্রমিক নিয়ে এসব তৈরি করছেন আলমগীর কবির। স্থানীয়রা জানান, রাতের আঁধারে গোপনে আসল মোড়ক ব্যবহার করে নকল সার্ফ এক্সেল, হোয়াইট, ফাস্ট হোয়াইট, ওয়াশিং পাউডার, জুস, জুতা ও কলম তৈরি করে বাজারজাত করছেন ডাঃ আলমগীর কবির। অবৈধ ও নকল কারখানা বন্ধ করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

মো. আলমগীর কবির বলেন, আসল মোড়ক ও ওয়াশিং পাউডার রাজধানীর চকবাজার থেকে কিনে এনে প্যাকেট করে বাজারে বিক্রি করি। তবে রাতে কোনো কাজ করিনা, দিনের বেলায় করি। তিনি আরও জানান, তাঁর শুধু ট্রেড লাইসেন্স রয়েছে, অন্যান্য কাগজপত্র অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। এটা যদি অবৈধ হয় তাহলে বাদ দিয়ে শুধু জুতা তৈরি করবেন বলেও জানান আলমগীর কবির। ছাতারদিঘী ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে জানা যায়, আলমগীর কবির বৃহস্পতিবার (১১ জুলাই) তড়িঘড়ি করে ট্রেড লাইসেন্স অনুমোদন করে নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি তাঁর অনুমতির কোনো কাগজপত্র নাই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর