সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিংড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৫৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ জুলাই, ২০২২

নাটোরের সিংড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক কলেজছাত্রী।

শুক্রবার (১লা জুলাই) সকাল থেকে উপজেলার কলম ইউনিয়নের বলিয়াবাড়ি গ্রামে আঃ লতিফের ছেলে সুমনকে বিয়ে করার দাবিতে অনশন শুরু করে ঐ শিক্ষার্থী। ঘটনার পর থেকে ছেলে বাড়ি নাই বলে জানান পরিবার।

জানা যায়, পার্শ্ববর্তী গ্রাম মহেশচন্দ্রপুরের মেয়ের সাথে প্রায় দুই বছর যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে উঠে বলিয়াবাড়ি গ্রামের সুমনের। বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকা সুমনের বাড়িতে অনশন শুরু করে। সুমন সেনাবাহিনীতে চাকুরিরত ও মেয়ে গত বছর সিংড়া কারিগরি মহিলা মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর যাবৎ তাঁদের প্রেমের সম্পর্ক। সুমন গত ৩০ জুন ছুটিতে বাড়ি আসে। খবর পেয়ে ১লা জুলাই সুমনের বাড়িতে অনশনে বসে তাঁর প্রেমিকা। তারপর থেকেই সুমন বাড়ি ছাড়া।

অনশনকারী কলেজছাত্রী জানান, ছেলে আমাকে প্রথমে প্রেমের প্রস্তাব দেয়। আমি তাকে বলেছিলাম আমরা গরিব আর আপনারা ধনী, আমাদের সম্পর্ক করা ঠিক হবেনা। তারপরেও সে বলে, ভালবাসা ধনী-গরিব দেখে হয়না। সে আমাকে বলে, আমাকে এক বছর সময় দাও আমি তোমাকে বিয়ে করবো। ওর কথায় আমি অনেক বিয়ে ভেঙ্গেছি। আমি এখন তাঁকে বিয়ের দাবিতে এসেছি।

সুমনের বাবা আঃ লতিফ জানান, মেয়েটি বলেছে সুমনের সাথে তাঁর সম্পর্ক আছে। আমরা প্রমাণ চাইলে সে প্রমাণ দিতে পারেনি।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, বিষয়টি আগেও একবার শুনেছিলাম। তাঁদেরকে থানায় জানাতে বলেছি।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর