রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

সিংড়ায় ৩ গুদামে ১২৭০ বস্তা সার মজুদ, ৬৫ হাজার টাকা জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ / ৩১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

নাটোরের সিংড়ায় ৩ গুদামে অবৈধভাবে সার মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কালিগঞ্জ ও ছাতার বাড়িয়া বাজারে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, বুধবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কালিগঞ্জ ও ছাতার বাড়িয়া বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় ছাতার বাড়ীয়া বাজারের মেসার্স শাকিলা ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ শাহাদৎ হোসেনকে ৩০ হাজার টাকা, কালিগঞ্জ বাজারের মেসার্স কৃষি বিতান এর স্বত্বাধিকারী মোঃ এমরান হোসেনকে ২০ হাজার টাকা ও একই বাজারের মেসার্স আলহাজ্ব ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ সোহেল রানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কাছে ইউরিয়া ও পটাশ সার মজুদ ছিল।

লাইসেন্স না থাকায় ও অবৈধভাবে মজুদ রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী ৩ ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আগামী ২ দিনের মধ্যে কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে সার বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, অবৈধভাবে সার মজুদ রাখায় ৩ ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর