সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে আড়াই কোটি টাকা মূল্যের হেরোইনসহ ৩ জন মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক: / ৩৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩ জুলাই, ২০২২

সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২কেজি ৬৩০ গ্রাম হেরোইন ও একটি প্রাইভেট কার সহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা।

শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে উক্ত হেরোইন উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের শামছুল হুদা লুকমানের ছেলে
রাশিদুল হক মনি (২২) ও ব্রাম্মানগ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান রনি (২৩) চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল আহমেদ (২০)।

র‍্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন রবিবার বেলা সাড়ে ১১টার দিকে র‍্যাব-১২ সিরাজগঞ্জ এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিং জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারে থাকা ৩ জনকে আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাইভেট কারে বিশেষ কায়দায় রাখা ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধার হওয়ার হেরোইন এর মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর