রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

সিরাজগঞ্জের ইছামতিতে জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবককে কুপিয়ে হত্যা !

রিপোর্টারের নাম : / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুই যুবক নিহত হয়েছেন। নিহত দুজনের নামই আল-আমিন। তারা সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামের ঠান্ডুর ছেলে নাম আল-আমিন (৩২) ও একই গ্রামের ছেলে ফরহাদ খানের ছেলে আল-আমিন (৩৫)। স্থানীয়রা জানান, ইছামতি গ্রামের হায়দার গ্রুপ ও বাচ্চু গ্রুপের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ইছামতি গ্রামের আসাদ শেখের বাড়ির সামনে হায়দার গ্রুপের লোকজন বাচ্চু গ্রুপের সমর্থক দুই আল-আমিনের ওপর হামলা করে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই ঠান্ডুর ছেলে আল-আমিন মারা যান। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পর ভোররাতে ফরহাদ খানের ছেলে আল-আমিন মারা যান। এদিকে নিহতের পর উভয়পক্ষের প্রায় ১৫ থেকে ২০টি বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের সময় প্রতিপক্ষের বাড়ি থেকে প্রায় ২০টি গরু নিয়ে গেছে বলে অভিযোগ করছে উভয় পক্ষের লোকজন। সদর থানার ওসি সিরাজুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, হায়দার গ্রুপ আর বাচ্চু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর