শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জের চকশিয়ালকোলে গণ নাটক ”দিনবদলের ডাক” পরিবেশিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৫৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১১ মার্চ, ২০২৪

গতকাল রবিবার সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নর চকশিয়ালকোলে গণনাটক “দিন বদলের ডাক” পরিবেশিত হয় । ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় গণনাটক কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জের সদর উপজেলার ব্র্যাক আহ্বান গণনাটক দল বাল্যবিয়ে প্রতিরোধে এই” বদলে যাবার দিন ” নাটকটি মঞ্চায়ন করেছে। এই বিষয়ে সিনিয়র অফিসার পপুলার থিয়েটার, আতিকুর রহমান বলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় গণনাটক হয়ে থাকে। আর এই গণনাটকে বাল্যবিয়ের কুফল ও সচেতনতার বিষয়টি প্রাধান্য পেয়েছে। সিরাজগঞ্জের ৯ টি উপজেলায় আমাদের ৯ টি গণনটকের দল রয়েছে। গ্রামে গ্রামে আমরা বাড়ির উঠানে সন্ধ্যার পর নাটক করি। গ্রামের সবাই এই নাটক দেখে সচেতন হন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোঃ মাসুদ রানাএই দলের লিড দেন।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ও গণনাটক বাংলাদেশে বাল্য বিয়ে বন্ধে সরকারের সাথে সাথে একযোগে কাজ করছে।
নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার। সমাজের নানা অসঙ্গতিগুলে মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় নাটক। সভ্যতার শুরু থেকে থিয়েটার ও নাটক একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত।
সমাজের নিপীড়িত মানুষদের জন্য সমাজে ঘটে যাওয়া ঘটনা গুলো কি নিয়ে এই নাটকটি রচিত হয়েছে। এই নাটকটির কর্মশালা পরিচালনা করেন আতিকুর রহমান, সিনিয়র অফিসার পপুলার থিয়েটার। নাটকে বাল্যবিয়ের কুফল ও এর জন্য একটি পরিবার কিভাবে নিঃশেষ হয়ে যায়। বাল্যবিয়ে বর্তমান সময়ে আমাদের সমাজে একটি ব্যাধি। বাল্যবিয়ে বন্ধে সরকার খুব কঠোর আইনি পদক্ষেপ গ্রহন করেছে। সরকারের পাশাপাশি ব্র্যাক বাল্য বিয়ে প্রতিরোধে ব্যাপক কাজ করছে। বাল্য বিয়ে একটি কিশোরীর জীবন কিভাবে ধ্বংস করে ও তার স্বপ্নকে শেষ করে দেয়, নাটকের মাধ্যমে গ্রামের সকল মানুষদের কাছে তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর