বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

সিরাজগঞ্জের পাঁচঠাকুরীতে যমুনানদী ভাঙ্গনে ১৫০ মিটার এলাকা নদী গর্ভে বিলীন

আজিজুর রহমান,মুন্না, সিরাজগঞ্জঃ / ২৫৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকার শাহজাহান মোড় এলাকায় যমুনা নদী ভাঙ্গন দেখা যায় ।

রোববার (৩০ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া ভাঙ্গনে ইতোমধ্যে -১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এদিকে, যমুনা নদী ভাঙ্গন আতংকে নদী পাড়ের আশপাশের মানুষ তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ঝুঁকিতে রয়েছে পাশের নদী তীর রক্ষা বাঁধের ওপরে নির্মিত রানীগ্রাম-রতনকান্দি আঞ্চলিক সড়ক।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিৎ কুমার সরকার জানান, সিমলা স্পারের পাশে ওই স্থানটিতে গত বছর ভেঙ্গে গিয়েছিল। সেখানে অস্থায়ীভাবে মেরামত কাজও করা হয়েছিল। স্থায়ী মেরামতের জন্য ইতোমধ্যে টেন্ডার আহবান করা হলেও কাজ শুরু হয়নি।

এ অবস্থায় রোববার ভোর থেকে নদীর পূর্বের ভাঙ্গন স্থানে আঘাত হানায় সেখানে আবারও ভাঙ্গন দেখা দিয়েছে। এ অবস্থায় ভাঙ্গন স্থানের আশপাশের প্রায় ২৫টি বাড়িঘর এবং মালামাল অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এ নদী ভাঙ্গনের কারনে ঝুঁকিতে রয়েছে পাশের নদীতীর রক্ষা বাঁধের ওপরে নির্মিত রানীগ্রাম-রতনকান্দি আঞ্চলিক সড়ক।

স্থানীয় মুদি ব্যবসায়ী আব্দুল বাছেদ সহ অনেকে অভিযোগ করে বলেন, ড্রেজার মেশিন দিয়ে আশপাশের এলাকা থেকে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলনের কারনে নিচ থেকে মাটি সরে যাওয়ায় এ ভাঙ্গন দেখা দিয়েছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে পূর্বের ভাঙ্গন স্থানের অন্তত: ১০০ থেকে ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে।
ভাঙ্গনরোধে জিওব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি দুই/একদিনের মধ্যে ভাঙন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর