শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা

সিরাজগঞ্জের পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

কলমের বার্তা / ২৩০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়ার পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রায়গঞ্জের সাহেবগঞ্জ এলাকার ফুলজোড় নদীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. আব্দুল লতিফ ওরফে খতিব (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। উল্লাপাড়া উপজেলার চৌকিদাহ ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গরু ব্যাসায়ী লতিফ উপজেলার সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।  উল্লাপাড়া উপজেলার চৌকিদাহ ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, খতিব দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার ভোরে স্থানীয়রা ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।” তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপর দিকে, উল্লাপাড়া উপজেলার চৌকিদাহ ব্রিজ থেকেও অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরহদেটি উদ্ধার করা হয়েছে। নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার পর নাম পরিচয় পাওয়া যাবে। তিনি আরো জানান মহরদেহটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

​


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর