বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত

কলমের বার্তা / ১৯৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৫ জুন, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার ভোর ছয়টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার মেঘুল্লায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতেরা হলো, ভ্যানযাত্রি বেলকুচি উপজেলার উজিলা খাতুন, মোতালেব হোসেন ও ভ্যানচালক হযরত আলী। আহত হয়েছেন মোছা: তামান্না খাতুন নামের অপর এক ভ্যানযাত্রি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেলকুচি স্টেশনের স্টেশন অফিসার শহিদুর রহমান জানান, এনায়েতপুরে থেকে বেলকুচিগামি একটি ভ্যান শুক্রবার ভোর ছয়টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার মেঘুল্লায় পৌছলে এক্স এল ভেঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে চলে আসে। এসময় বিপরীত দিকে থেকে আসা ঢাকা এক্সপ্রেস নামক যাত্রিবাহি দ্রুতগতির একটি বাস ভ্যানটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ তিনজন নিহত হয়। আহত হয় আরও একজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় লাশ ও আহতকে উদ্ধার করা হয়। আহত ভ্যানযাত্রিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর