রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার। চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা কোনাবাড়ীতে ১১ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে বিক্রয় প্রতিনিধি জোট। সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা তাড়াশে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কামারখন্দ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত সলঙ্গায় নিখোঁজের পর পুকুরে মিলল শিশু হাজেরার মরদেহ গাজীপুরে কারখানায় আগুন,১ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে। আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক।

সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম : / ৩২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংকের সলঙ্গা শাখা বাজার থেকে বাহিরে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার দুপুরে অগ্রণী ব্যাংক সলঙ্গা শাখার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সলঙ্গা বাজারের ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবী ও সাধারণ মানুষ এ শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ করে আসছেন। ব্যাংকটি সলঙ্গা বাজার থেকে বাজারের বাহিরে স্থানান্তর করা হলে গ্রাহকদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হবে। এছাড়া দূরবর্তী স্থানে গিয়ে লেনদেন করতে হলে নিরাপত্তাজনিত ঝুঁকিও বৃদ্ধি পাবে।
বক্তারা আরও বলেন, সলঙ্গা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এ শাখায় বিভিন্ন ধরনের ব্যাংকিং লেনদেন করেন। ফলে শাখাটি স্থানান্তর করা হলে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের ভোগান্তি বহুগুণে বৃদ্ধি পাবে।
বক্তারা বলেন, জনমতকে উপেক্ষা করে ব্যাংক স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দ্রুত এ সিদ্ধান্ত বাতিল করে বর্তমান স্থানে ব্যাংকের কার্যক্রম বহাল রাখার দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, সঞ্চয়ী ও সিসি হিসাবধারী গ্রাহক, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ এই মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বিষয়টি পুনর্বিবেচনা করে ব্যাংক শাখাটি বর্তমান স্থানেই রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর