বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের সলঙ্গায় এরান্দহ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২৮৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত্যুরা হলো, এরান্দহ পুরানাপাড়ার গ্রামের মেনহাজের ছেলে আহাদ আলী (৪) ও আলহাজের মেয়ে আলফা খাতুন (৩)। তারা দুজনে সম্পর্কে চাচা-ভাতিজি।

স্থানীয় বাসিন্দা রাসেল রহমান জানান, বিকেলে দুই শিশু খেলা করতে করতে বাড়ীর পাশে পুকুরে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুজনের মরদেহ পানিতে ভেসে ওঠলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বাড়ীর পাশে পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশু মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর