সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য ব্যবসায়ীকে অপহরণ! আটক ৩

রিপোর্টারের নাম : / ১৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে।আব্দুল মান্নান ওরফে মোন্নাফ সলঙ্গা থানার শ্রীরামেরপাড়া গ্রামের ওছি মুদ্দিনের ছেলে।

শনিবার ভোরে কুতুবেরচড় মৎস্য আড়ৎদার সমবায় সমিতিতে মাছ ব্যবসার জন্য যাচ্ছিল পথে শ্রীরামেরপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। ওই রাতে অপহৃতের ভাই মাহবুবুর রহমান বাদী থানায় মামলা দায়ের করেন। রবিবার ভোর রাতে পুলিশ অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করেন।

আটককৃতরা হলেন, সলঙ্গা থানার শ্রীরামের পাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে আমজাদ হোসেন (৬৫), তার ছেলে আব্দুল মালেক (৪০) ও আবু তালেব (৪৫)।

মামলার বাদী অপহৃতের ভাই মাহবুবুর রহমান বলেন, আমার ভাই আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফ প্রতিদিনের ন্যায় শনিবার ফজরের নামাজ পরে ব্যবসার কাজে বাড়ি থেকে রওনা হয়। বাড়ি থেকে হবার পরই সড়ক থেকে একটি কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মাইক্রোবাসটি পিছনে গেলেও তাদের ধরতে পারি নাই। সলঙ্গা থানায় অবগত করে একটি মামলা দায়ের করি। পরে পুলিশ থানা পুলিশ তিন জনকে আটক করেছে। সরকার ও প্রশাসনের কাছে আমাদের পরিবারে দাবি অতিদ্রুত যেন সুস্থ্য ভাবে ফিরিয়ে দেন।

মামলার তদন্তকারী কমকর্তা সলঙ্গা থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী জানান, অপহৃতের ভাই মাহবুবুর রহমান থানায় মামলা দায়ের করেন,পরে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, শনিবার ভোরে শ্রীরামেরপাড়া এলাকা থেকে আব্দুল মান্নান ওরফে মোন্নাফ নামের এক মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করা হয়েছে। রাতে অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়। অপহৃত আব্দুল মান্নান সরকার ওরফে মোন্নাফকে উদ্ধারের কাজ ও অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর