সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকর্মীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক / ১৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির ৩১ সদস্যের মধ্যে ১৯ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার বিকেলে থানার হরিনচরা বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

লিখিত বক্তব্যে কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু অভিযোগ করেন, ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে এ কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থী সুবিধাভোগী এবং অরাজনৈতিক ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। যাদের অযোগ্যতা ও ব্যর্থতার কারণে পূর্বের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল, পুনরায় তাদেরই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। যারা দলের দুঃসময়ে পাশে ছিল না, তাদের পুরস্কৃত করা হয়েছে; অথচ আমরা যারা নির্যাতিত, একাধিক মামলার আসামি ও রাজপথের কর্মী, আমাদের প্রতি চরম অবহেলা দেখানো হয়েছে।

এ কারণে নিজেদের বঞ্চিত মনে করে আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ ১৯ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন। তারা ত্যাগী ও নির্যাতিত কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ পদত্যাগী নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর