রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযান; ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ যমুনায় অভিযানে ৮০ হাজার মিটার অবৈধ জাল পুরিয়ে ধ্বংস বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

সিরাজগঞ্জের সলঙ্গায় সমবায় মিট কর্ণার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ১৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গা মেঘনা মহিলা সমবায় সমিতির মিট কর্নারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা হল রুমে এক আলোচনা সভা শেষে মাদ্রাসা মোড়ে এ সমবায় মিট কর্নারের উদ্বোধন করা হয়।

হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ও ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম (এন ডি পি) এর বাস্তবায়নে এ মিট কর্নারটি পরিচালিত করা হবে।

সলঙ্গা মেঘনা মহিলা সমবায় সমিতির সভাপতি সুলতানা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা।

এডিপির টেকনিক্যাল অফিসার শাহজাহান আলীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের রায়গঞ্জ রেজিওনাল কো-অর্ডিনেটর ফাতিমা কানিজ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন,সাবেক সহ- সভাপতি সোলাইমান হোসেন খান,প্রকল্প সমন্বয় কারী আবু আনেকা ইউসুফ,সলঙ্গা মেঘনা সমবায় মিট কর্নারের ক্যাফ (পরিচালক) কামরুল হাসান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে রায়গঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা বলেন, নিরাপদ মাংস বিক্রির জন্য এনডিপির হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সমবায় মিট কর্নারটি করার জন্য ধন্যবাদ জানাই এনডিপির সকল কর্মকর্তাদেরকে। সমবায় মিট কর্নাটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের সকলের। হালাল এবং নির্ভেজাল মাংস খাওয়াতে চাইলে অবশ্যই এই মিট কর্নারটি আপনারা ভালোভাবে পরিচালনা করবেন। পশু জবাই করার আগে অবশ্যই সুস্থতা পরীক্ষা করে নিতে হবে। কখনও অসুস্থ পশুর গোস্ত বিক্রি করবেন না। মানসম্মত গোস্ত বিক্রির জন্য উপজেলার সকল স্থানে পশু পরীক্ষা করে বিক্রি করার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর