রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান সলঙ্গায় প্রশংসায় ভাসছে আব্দুল করিম শিরাজী সেচ্ছাশ্রমে ১২ শ মিটার চলাচল অনুপযোগী মেঠো পথ মেরামত বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময়

সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম : / ১০০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় স্থানীয় বিএনপি নেতা জিল্লুর রহমান সরকারের বিরুদ্ধে জাল স্বাক্ষরের মাধ্যমে অবৈধ সাবলিজ নিয়ে সরকারি (মসজিদ পুকুর) দখলের অপচেষ্টা ও প্রকৃত লিজ গ্রহিতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সলঙ্গা থানার আঙ্গারু মৎস্য সমিতির সভাপতি রফিকুল ইসলামের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে মৌখিক বক্তব্যে আঙ্গারু মৎস্য সমিতির সভাপতি রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপি নেতা জিল্লুর রহমান সরকার স্বাক্ষর জাল করে অবৈধভাবে সাবলিজ নেওয়ার মাধ্যমে সরকারি মসজিদ পুকুরটি দখলের ষড়যন্ত্র করছেন। শুধু তা-ই নয়, এই বেআইনি দখলের প্রতিবাদ করায় ও নিজেদের অধিকার রক্ষা করতে চাওয়ায় ভুক্তভোগী সদস্যদেরকে হয়রানি করার উদ্দেশ্যে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হচ্ছে।

এ সময় ভুক্তভোগীরা ভূয়া সাবলিজ বাতিল, দখলচেষ্টা বন্ধ এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানির তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্ত জিল্লুর রহমান সরকারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে আঙ্গারু মৎস্য সমিতির অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর