রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় ১২টি টিয়ারশেল উদ্ধার

কলমের বার্তা / ৩৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ১২টি টিয়ারশেল উদ্ধার করেছে হাইওয়ে ও সলঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে হাটিকুমরুলের ধোপাকান্দী গ্রামের পাশে স্বরস্বতী নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ টি টিয়ার সেল গুলো উদ্ধার করে।

হাটিকুমরুলের ধোপাকান্দি গ্রামের আব্দুল কুদ্দুস সরকারের বাড়ীর পশ্চিমে স্বরস্বতী নদীতে মাছ ধরতে গিয়ে প্লাস্টিকের একটি ব্যাগে পরিত্যক্ত অবস্থায় টিয়ার সেল গুলো দেখে পুলিশকে খবর দেয়।

পরে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশে একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌছে ব্যাগসহ টিয়ার সেলগুলো নদী থেকে উদ্ধার করে।

এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রউফ বলেন, ধোপাকান্দী গ্রামের লোকজন নদীতে মাছ ধরতে গেলে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থান ১২টি টিয়ারসেল দেখতে খবর দিলে হাটিকুমরুল হাইওয়ে থানায় এস আই আলমগীর সঙ্গীত ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছে টিআর সেল গুলো উদ্ধার করে।

পরে খবর পেয়ে সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করা টিয়ার সেল হেফাজতে নেন।

উদ্ধার করা টিয়ার সেল গুলো ৪ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের সময় হাটিকুমরুল হাটিকুমরুল হাইওয়ে থানায় আগুন ও অস্ত্র লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারনা করছে তিনি।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখলেছুর রহমান বলেন,উদ্ধার হওয়া টিআর সেল গুলো ৪ আগস্ট হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উপর হামলা, অগ্নি সংযোগ ও অস্ত্র লুটপাট হওয়া অস্ত্র হতেপারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর