শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জের সলঙ্গায় আওয়ামী লীগের নির্বাচনি জনসভা

নিজস্ব প্রতিবেদক: / ১৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার দবিরগঞ্জ খেলার মাঠে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ এ সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শফি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ দেশ ও জাতির কল্যাণে কাজ করে থাকে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে।

রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, যুগ্ম সাধারণ সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাহবুব সরোয়ার বকুল,যুগ্ম আহবায়ক হেদায়েত আহমেদ এলান,রামকৃষ্ণপুর ইউনিয়নে নির্বাচন পরিচালনার দ্বায়িত্ব পাপ্ত প্রতিনিধি শফিউল আলম হেভেন,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, আলতাফ হোসেন, জিন্নাহ্ আলম তালুকদার, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মন্ডল, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনজেল হক সাগর, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম তালুকদার, ইউনিয় যুবলীগের সভাপতি আলাউদ্দিন সরকার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ভিপি ফরহাদ হোসেন, সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহিদুর রহমান বাচ্চু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর