রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

সিরাজগঞ্জের সলঙ্গায় গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী আটক

নিজস্ব প্রতিবেদক : / ২৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা হতে গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাড়ে ৪ টার দিকে র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শালমারা গ্রামের জাহিদুল শেখের ছেলে মনির হোসেন (২২)।

আসামীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন ২০০৩ এর ৯(৩) গণধর্ষণ করার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর