মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রান্সমিটার চোর চক্রের ৪ সদস্য আটক

রিপোর্টারের নাম : / ১৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চোর চক্রের ৪ সদস্যকে ট্রান্সমিটারের কয়েল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে সলঙ্গা থানার চরিয়া শিকা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর সলঙ্গার বেতুয়া গ্রামে গভীর নলকূপের ড্রেন মাস্টার শাহ আলমকে হাত-পা বেঁধে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গভীর রাতে এ ঘটনা ঘটে। পরদিন সকালে কৃষকেরা মাঠে কাজে এসে নলকূপ ঘরের ভেতর শাহ আলমের ডাক শুনে তাকে উদ্ধার করেন। ঘরের পাশে ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া যায় ট্রান্সফরমারের খোলস।

এ ঘটনায় বেতুয়া গ্রামের ইয়াসমিন নামে এক ব্যক্তি সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় চরিয়া শিকা এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে আটক করা হয়।

আটককৃ আসামী, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরিয়া শিকার মধ্যেপাড়া গ্রামের দেলবার হোসেনের ছেলে (মূল হোতা) বাকিরুল ইসলাম রাকিব (৩২), চরিয়া শিকার দক্ষিণ পাড়া আব্দুল কাদের আলী মন্ডলের ছেলে আব্দুর রহমান (২৭), দিয়ার পাড়া গোজা গ্রামের আতাব উদ্দিনের ছেলে আলাউদ্দিন (২৫) ও চরিয়া কালিবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে রন্জিত হোসেনকে (২৩) আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ২৫ কেজি ট্রান্সমিটারের কাটা কয়েল, ১টি ওয়েল্ড কাটার, ২টি গ্রাইন্ডিং মেশিন, ১টি বগারেঞ্জ, ১টি হ্যাক্স ফ্রেম, ৬টি হ্যাক্স ব্লেড, ১টি অটো রেঞ্চ, ১টি পুলি ও একটি সিএনজি উদ্ধার করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, দীর্ঘদিন ধরে এই চক্রটি সিএনজি ব্যবহার করে বিভিন্ন এলাকায় কৃষকদের সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি করে আসছিল। এতে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর