মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ইআরসিসিপি প্রকল্পের উপকার ভোগীদের আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের আর্থিক সহায়তা প্রদান

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জে ইআরসিসিপি প্রকল্পের উপকার ভোগীদের আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের আর্থিক সহায়তা প্রদান

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ পৌরসভায় এনডিপি কর্তৃক বাস্তবায়নাধীন ইআরসিসি Enhance Resilience Towards COVID Consequences (ERCC) প্রকল্পের উপকারভোগিদের আয়বৃদ্ধি মূলক কার্যক্রমের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইআরসিসি প্রকল্প থেকে মোট ৪২০৫ জন উপকারভোগিকে আয়বৃদ্ধি মূলক কার্যক্রমের জন্য সর্বমোট প্রায় ২ কোটি ৩২ লক্ষ টাকার আর্থিক সহায়তা পর্যায়ক্রমে প্রদান করা হবে। আজকে চতুর্থ পর্যায়ে ৯৯০ জন উপকারভোগিকে ৫,৮০০/= টাকা করে ৫৭ লক্ষ ৪২ হাজার টাকা প্রদান করেন। এ ছাড়া এই প্রকল্পের আওতায় আয় বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণ নতুন টিউবওয়েল স্থাপন, টিউবওয়েল মেরামত, হ্যান্ড ওয়াশিং স্টেশন স্থাপন, ওয়াটার পয়েন্ট মেরামত ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা যায় ।

ইআরসিসি প্রকল্প, এনডিপি সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ পৌরসভার সহযোগিতায়

বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ শহরের এম মনসুর আলী অডিটোরিয়াম উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরী।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র (১) মোঃ নূরুল হক, প্যানেল মেয়র (৩) শিখা খাতুন,সংরক্ষিত নারী আসনের পৌরকাউন্সিলর রুমানা রেশমা সহ অন্যান্য পৌরকাউন্সিলর প্রমুখ।

স্বাগত বক্তব্যে রাখেন, এনডিপির ইআরসিসি প্রকল্প কর্মকর্তা শাহ আজাদ ইকবাল। মূল বিষয়বস্তুর উপর আরো আলোচনা করেন, এনডিপি ইআরসিসি প্রকল্প সমন্বয়ক মোঃ আব্দুর রাজ্জাক এবং অনুষ্ঠান সঞ্চালক ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা এস. এম. শাহ আলম।

এসময়ে অনুষ্ঠানে, এনডিপির ও সিরাজগঞ্জ পৌরসভার অন্যান্য কর্মকর্তা -কর্মচারিগণ এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর