বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

রিপোর্টারের নাম : / ২৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৬ জুন, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়-সিরাজগঞ্জ সদর উপজেলার ১৩শতজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণেরশুভ উদ্বোধন করা হয়। এতে প্রতিজন কৃষক ৫‌’কে‌জি বীজ, ১০’কে‌জি ডিএপি সার ও ১০ কে‌জি এমও‌পি সার পাচ্ছেন । সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে

বুধবার (২৬ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস চত্বরে সদর উপজেলার কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ জামাত আলী মুন্সী, মহিলাভাইস চেয়ারম্যান মোছাঃ নূরে ফাতিমা প্রমুখ। এ অনুষ্ঠানের সভাপতি ছিলেন, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার সাদাত।
এসময়ে আরও সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ হোসনে আরা, কৃষি সম্প্রসারণকর্মী মোঃ সাইদুজ্জামান ছাবেরী সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার শফিকুর রহমান,
এসএপি‌পিও মোঃ রেজাউল ক‌রিম, কর্মচারী মোঃ মোস্তা‌ফিজুর রহমান, মোঃ লিখন সরকার, মোঃ হাসেম আকন্দ সহ সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর