বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

সিরাজগঞ্জে খুচরা সার বিক্রেতাদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রিপোর্টারের নাম : / ১৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা ও টিও লাইসেন্সের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা। মানবন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালত চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়নের সার বিক্রেতারা অংশ নেন। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিলে শুরু করে এস.এস রোড প্রদিক্ষকরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যলয়ের সামনে শেষে করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সামছুল আলম, সাধারণ সম্পাদক রুহুল আমিন খন্দকার, সার বিক্রেতা আবুল হাসেম, শফিউল ইসলাম, জাহাঙ্গীর আলম, আহসান হাবিব রাসেলসহ সংগঠনের সদস্যবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের প্রণীত নতুন সার বিক্রয় নীতিমালা দেশের ৪৪ হাজার খুচরা সার বিক্রেতাকে অস্তিত্বের সংকটে ফেলেছে। বক্তারা অভিযোগ করেন, পুরাতন নীতিমালা বিলুপ্ত করে নতুন নীতিমালা কার্যকর করার ফলে দীর্ঘদিন ধরে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া বিক্রেতারা এখন বেকার হওয়ার আশঙ্কায় রয়েছেন। তারা বলেন, “আমরা বছরের পর বছর কৃষকদের পাশে থেকে ঋণ ও বাকীতে সার সরবরাহ করে আসছি। নতুন নীতিমালা কার্যকর হলে আমাদের জীবিকা ও কৃষক উভয়েরই ক্ষতি হবে।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, পূর্বের নীতিমালা পুনর্বহাল করে খুচরা বিক্রেতাদের টিও  লাইসেন্স প্রদান করা হোক। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জেলার প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর