সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

সিরাজগঞ্জে জাতীয় রবীন্দ্র সংগীত স‌ম্মিলন প‌রিষদ সিরাজগঞ্জের দ্বি-বা‌ষিক অ‌ধিবেশন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৩৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার দিনব্যাপী  দ্বি-বা‌ষিক অ‌ধিবেশন নানা আয়োজনে উদযাপন করা হয়েছে ।

জাতীয় রবীন্দ্র সংগীত স‌ম্মিলন প‌রিষদ- সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে-শ‌নিবার (৪ নভেম্বর-২০২৩ খ্রীঃ) সকাল হতে রাত ১০ পর্যন্ত অনুষ্ঠান  সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী  পৌরভাসানী মিলনায়তনে    দ্বি-বা‌ষিক অ‌ধিবেশন উদযাপন করা হয়।

সকালে খ্যাতনামা দেশবরেণ্য  সংগীত শিল্পী ওস্তাদ  বুলবুল ইসলাম ও লি‌লি ইসলাম  দু’শতাধিক সংগীত শিল্পীদের প্রশিক্ষণ প্রদান করেছেন ।

বিকেলে জাতীয় রবীন্দ্র সংগীত স‌ম্মিলন প‌রিষ‌দ সিরাজগঞ্জ জেলা শাখার অ‌ধিবেশনে পুনরায়  ড. জান্নাত আরা তালুকদার হেনরী’কে  সভাপতি এবং  নূরে আলম হীরা’কে সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির  তালিকা প্রকাশ করা হয়।
এসময়ে   জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সহ-সভাপতি  ডাঃ  আব্দুর রশিদ, মনোয়ার হোসেন জিন্না, নীলমণি চন্দপাল, রতন লাল সূত্রধর, সম্পাদক মন্ডলীর সদস্য, আলপনা ভৌমিক, কানিজ রেহানা মুন্নি, ফরিদুল ইসলাম সহ সকল সদস‌্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেষ পর্বে  দেশ বরণ্য ও রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীদের বিশেষ মনোমুগ্ধকর  সংগীতের  মধ্যে  দিয়ে অনুষ্ঠানের  সমাপ্তি  হয়।

এসময়ে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জের অন্যান্য  কর্মকর্তা ও সদস্যরা , স্বজনেরা,   আগত অতিথি,  শিল্পীরা ও দর্শকের উপস্থিতি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর