বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

সিরাজগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২২ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

” বছর ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ ” এবারের দিবসের প্রতিপাদ্য ছিলো।জাতীয় ইঁদুর নিধন অভিযান -২০২২ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হলরুমে উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। এতে সভাপতি করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর তিনি বলেন,
ইঁদুর নিধনকে সামাজিক আন্দোলনে রুপান্তরিত করতে হবে। সিরাজগঞ্জ জেলায় গত বছর ৯৬ হাজার ৮৮০টি ইঁদুর নিধন করা হয়েছে। এজন্য ৭২৬ দশমিক ৬ মেট্রিক টন ফসল রক্ষা পেয়েছে। এসময় জেলায় ২৫০ জন কৃষি কর্মী, ১৪ হাজার ৭৩০ জন কৃষক/কৃষাণী, ৯ হাজার ২২০ জন ছাত্র/ছাত্রী ও অন্যান্য ৩ হাজার ১৬৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেছেন, ইঁদুর শুধু খাদ্য শস্য নয়, বাঁধেরও ব্যাপক ক্ষতি করে। একটি বাঁধ নির্মাণ করতে প্রচুর অর্থ ব্যয় হয়। তাই ইঁদুর নিধন করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং ইঁদুর নিধনকে সামাজিক আন্দোলনে রুপান্তরিত করতে হবে। সিরাজগঞ্জ জেলা খাদ্যে স্বয়ংসম্পূর্ন এটাকে যেন আমরা ধরে রাখতে পারি।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আ জ ম আহসান সহীদ সরকার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাব্বির আহমেদ সিফাত। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপ সহকারী কৃষি অফিসার এস এম মেহেদী হাসান ও কৃষক মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার এ্যামিলিয়া জান্নাত।
কোরআন তেলাওয়াত করেন, কৃষি সম্প্রসারণ কর্মী সাইদুজ্জামান ছাবেরী।

ইঁদুর নিধন অভিযান প্রতিযোগিতায় ২০২১ সালে অঞ্চল পর্যায়ে সিরাজগঞ্জ সদরের সাবেক উপ সহকারী কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম ও শিয়ারকোল গ্রামের কৃষক মো. আনোয়ার হোসেন পুরস্কার পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর