বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি: / ৩৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৩ জুলাই, ২০২২

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ ” এ বছরের প্রতিপাদ্য বিষয় নিয়ে – প্রতিবছরের ন্যায় এ বছরও ২৩ হতে ২৯ জুলাই-২০২২ পর্যন্ত “জাতীয় মৎস্য সপ্তাহ” উদযাপনের লক্ষ্য সংবাদ সম্মেলন করা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে-

শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় জেলা মৎস্যকর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি করেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির। সঞ্চালনায় ছিলেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মোঃ হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ। এসময় সিরাজগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

উক্ত সংবাদ সম্মেলনে জেলার মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য উপস্থাপন করা হয় ভিডিও চিত্র প্রদর্শন মাধ্যমে।
জানা যায় যে, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্য মাইকিং এর মাধ্যমে প্রচারণা, বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ এবং উদ্বোধনী অনুষ্ঠান রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে বর্ণাঢ্য র‍্যাালী প্রদর্শন শেষে অফিসার্স ক্লাবে সকাল১১টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সন্মতি জ্ঞাপন করছেন, সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সন্মতি জ্ঞাপন করছেন, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক মৎস্য মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে,এম হোসেন আলী হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর