বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

সিরাজগঞ্জে জুতার ভিতরে হেরোইন পাচার কালে যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম : / ২০০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ৩৩৪ গ্রাম হেরোইনসহ মোরছালিন নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে র‍্যাব ১২ এর অধিনায়ক কামরুজ্জামান এর দিকনির্দেশনায় র‍্যাবের সদস্যরা সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় (আসামির পরিহিত চামড়ার জুতার ভিতরে) সংরক্ষিত ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামী,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বাজিতপুর (নতুনপাড়া) গ্রামের মোঃ ফরজেন আলী’র ছেলে মোঃ মোরছালিন (২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর