বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

সিরাজগঞ্জে জেলা আওয়ামীলীগের আয়োজনে  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত   

আজিজুর রহমান,মুন্না, সিরাজগঞ্জঃ / ২৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৭২ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি লাভ করে তার স্বপ্নের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ফিরে আসেন।

বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৪ টায় সিরাজগঞ্জ শহরের এস এস রোডস্থ সিরাজগঞ্জ  জেলা  দলীয় আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে – বাঙ্গালীর অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ জানুয়ারি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান এর সভাপতিত্বে ও  অনুষ্ঠানে

বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার,  সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, বীরমুক্তিযোদ্ধা  ফিরোজ ভূঁইয়া, পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক,মানবসম্পদ সম্পাদক পিয়ার চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের  সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল,  পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, আওয়ামী লীগ নেতা আসাদ উদ্দীন পবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা প্রমুখ।

এসময়ে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক  সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম,  সহ বিভিন্ন বিভিন্ন ওয়ার্ড আওয়ামী  নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,  জেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক আহসান হাবিব  এহসান ।

এসময়ে  বক্তৃতারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে স্বাধীনতাকামী বাঙালি জাতির ওপর পাকিস্তানি সামরিক বাহিনীর আক্রমণ শুরুর পরই ধানমন্ডিবাড়ি থেকে  গ্রেফতার হন বঙ্গবন্ধু। বাঙালি যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে মৃত্যুর প্রহর গুনছিলেন। বাঙালিদের চূরান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্বনেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন।পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়।পাকিস্তানের কারগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও নয়াদিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর