শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জে দুই পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনের কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত 

রিপোর্টারের নাম : / ২১১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩ জুলাই, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫২ বস্তা পেঁয়াজ লুট, ট্রাকচালক ও হেলপারকে অপহরণ এবং চাঁদাবাজির মামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনের ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যককে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাইনুল হাসান, সলঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিউর রহমান খান, সলঙ্গা থানার পাটধারী গ্রামের রেজাউল করিম ওরফে রনি, হাসানপুর গ্রামের সবুজ আলী ও বাগুন্দা গ্রামের চালক আনিছ। একই মামলায় সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের সাব্বির আলম ওরফে সবুজকে দুই বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাব্বির আলম ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। এ মামলায় অভিযুক্ত মিন্টু ও মনসুর আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ জুলাই রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনা মসজিদ বন্দর থেকে ২৫২ বস্তা ভারতীয় পেঁয়াজ বোঝায় একটি ট্রাক নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন চালক মোরশেদ আলী ও হেলপার রবিউল। ট্রাকটি সিরাজগঞ্জের সলঙ্গা থানার র‌্যাব-১২ এর কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ পরিচয়ে চালক ও হেলপারকে একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করা হয়। পরে চালক ও হেলপারকে অজ্ঞাত স্থানে আটক রেখে ট্রাকের মালিকের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। এ ঘটনায় ট্রাকের মালিক মজিবুর রহমান সলঙ্গা থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে কাজীপুর নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মাইনুল হাসান, সলঙ্গা থানার এএসআই মতিউর রহমান খানসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলা চলাকালে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর