মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

সিরাজগঞ্জে নাট্য ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে গোলজার সভাপতি ভোলা সাধারণ সম্পাদক নির্বাচিত

রিপোর্টারের নাম : / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে নাট্য ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে গোলজার সভাপতি ভোলা সাধারণ সম্পাদক নির্বাচিত।   দ্বি-বার্ষিক সম্মেলন সাধারণসভার প্রারম্ভে  বাঙালী জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবার নিহত সকল শহীদ  সদস্যদের এবং জাতীয় চারনেতা শহীদের  বিদেহী আত্মার প্রতি  মাগফিরাত এবং শান্তি কামনা করা হয়। সেই মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করা সহ এক মিনিট নীরবতা পালন করা  হয়।  শ্রদ্ধা নিবেদন করা হয় – নাট্য অঙ্গনের ১৩ জন বিশিষ্ট নাট্যকারদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

“মুক্তিযুদ্ধের চেতনায় লালিত হোক”- এই শ্লোগান নিয়ে – সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাট্য ফেডারেশন সিরাজগঞ্জের আয়োজনে

গত মঙ্গলবার সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ শহেরর শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়াম – উক্ত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন –  সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি মোঃ হাফিজুর রহমান সামাদ। বার্ষিক সাধারণ সভায় ২০২১হতে ২০২৩ খ্রীঃ এর আয় – ব্যয় হিসাব সমূহের রিপোর্ট পেশ করেন – সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম সোহাগ। দ্বি-বার্ষিক সম্মেলনের  সাধারণ সভায় সভাপতি মোঃ হাফিজুর রহমান সামাদ  মেয়াদ উত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা মাধ্যমে – সভায় সর্বসম্মতিক্রমে সাবজেক্ট কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী বিভাগীয় সভাপতি মন্ডলীর সদস্য মমিন বাবুকে দায়িত্ব অর্পণ করা হয়।
সুষ্ঠুভাবে কার্যনির্বাহী কমিটি গঠনে সাধারণ সভায় সকল নাট্য ফেডারেশন ভূক্ত সংগঠন হতে প্রার্থী হওয়ার আহবান করা হয়।

এতে  বার্ষিক  সাধারণ  সভায় – সভাপতি ও সাধারণ সম্পাদক পদে  প্রতিদ্বন্দ্বী একাধিক প্রার্থী না হওয়ায় সর্বসম্মতিক্রমে – ২০২৪- ২০২৫ খ্রীঃ এর জন্য নির্বাচিত করা হয় –

নাট্যাকার  মোঃ গোলজার হোসেন কে সভাপতি এবং মোঃ সাইদুর রহমান ভোলাকে সাধারণ সম্পাদক নির্বাচিত  করা হয়।
সহ-সভাপতি  পদে ইমরান মুরাদ, চিন্ময় সূত্রধর (রিপন),  সহ-সাধারণ সম্পাদক পদে – মোঃ হোসেন আলী ছোট্ট  সাংগঠনিক সম্পাদক মোঃ ছাম্মি আহমেদ আজমেরী, অর্থ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব,  দপ্তর সম্পাদক আবীর পাল,প্রচার সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। সন্মানিত নির্বাহী সদস্য – মোঃ হাফিজুর রহমান সামাদ, স.ম. আলাউদ্দিন, ফেরদৌস রবীন, আহমেদ শরীফ, মোঃ ফরিদুল ইসলাম সোহাগ, সুমন রাজ সরকার।
দ্বি-বার্ষিক সাধারণ সভায় – বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী বিভাগের বিভাগীয় সভাপতি মন্ডলীর সদস্য মমিন বাবু, জেলা শিল্পকলা একাডেমির আহবায়ক কমিটির সভাপতি আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাবেক সভাপতি সাংবাদিক  হীরক গুণ, সিরাজগঞ্জ সন্মিলিত সাংস্কৃতিক জোটের ইমরান মুরাদ,
সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক দিলীপ গৌর,
পথ নাট্য পরিষদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, দূর্বার নাট্যগোষ্ঠীর সভাপতি স.ম. আলাউদ্দিন, সংগ্রামী নাট্যদলের সভাপতি আহমেদ শরীফ,জহির রায়হান গ্রুপ থিয়েটারের সভাপতি মোঃ সাইদুর রহমান ভোলা, নাবিক নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ আশীক ইকবাল শামীম সহ অন্যান্য নাট্য সংগঠননেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর