বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সিরাজগঞ্জে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

রিপোর্টারের নাম : / ২০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৪ জুন, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ আদালতের বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন, বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান।

সোমবার (২৪ জুন) দুপুর ১টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ ন্যায়কুঞ্জ উদ্বোধনকালে তিনি তার বক্তব্যে বলেন, আদালতের বিচারপ্রার্থীদের পানি পান, টয়লেটে যাওয়াসহ দুগ্ধপোষ্য মায়ের তাদের সন্তানদের দুধ খাওয়ানোর কোনো স্থান নেই। এ বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে দেশের প্রত্যেক আদালত চত্বরে এক হাজার বর্গফুটের ‘ন্যায়কুঞ্জ’ স্থাপনের নির্দেশ দেন। এতে বিচার প্রার্থীদের বসার ব্যবস্থাসহ ব্রেস্ট ফিডিং কর্ণার, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা টয়লেট এবং মুদিখানা দোকানের ব্যবস্থা রয়েছে। আগত বিচারপ্রার্থীদের আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত নিরাপদ অবস্থান নিশ্চিতের লক্ষ্যে প্রত্যেক জেলার ন্যায় সিরাজগঞ্জে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হলো।
এ সময় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (সিনিয়র জেলা জজ) মুন্সী মশিয়ার রহমান, সিরাজগঞ্জের বিজ্ঞ সিনিয়র, জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ, আপীল বিভাগের রেজিস্ট্রার (জেলা জজ) মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল (বিপিএম বার, পিএম বার), সদর থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম, এবং জেলা আদালতের বিভিন্ন স্তরের বিচারকগণ, আইন কর্মকর্তাগণ , জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য আইজীবিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর