শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: / ৩২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে,  অর্থ মন্ত্রণালয় কর্তৃক ৪৮’হাজার ৭২০ জনকে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের উত্তোলিত টাইমস্কেল ফেরত প্রদানের ১২ আগস্ট-২০২০ এর নির্দেশ পত্র বাতিল,  প্রশাসনিক ট্রাইবুনালের রায় বাস্তবায়ন, পদোন্নতি সহ ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর  স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে এবং  ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গণে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর  স্মারক লিপিটি   অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবীর এর হাতে তুলে দেন, বাংলাদেশ প্রাথমিক  শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ প্রাথমিক  শিক্ষক সমিতি’র জেলার আহবায়ক মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ গোলাম মোস্তফা, ওমর আলী তালুকদার, সদর উপজেলার সভাপতি  মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন, কাজিপুর উপজেলার সভাপতি মোঃ গোলাম মোস্তফা, তাড়াশ উপজেলার মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ জেলার অন্যান্য শিক্ষক  নেতৃবৃন্দরা মানববন্ধনে বক্তব্য রাখেন এবং স্মারক লিপি প্রদান করেন।  উক্ত মানববন্ধনে প্রায় ৪’শতাধিক শিক্ষকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর