বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল  টুর্নামেন্টের উদ্বোধন 

রিপোর্টারের নাম : / ৪০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৯ জুন, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করারপর বেলুনফেস্টুন উড়ানো হয়। সংক্ষিপ্ত আলোচনা শেষে এ ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে অটিস্টিক শিশু শিক্ষার্থীদের জন্য ৫ টি হুইলচেয়ার ও ৩টি ক্যাস এবং উপস্থিত সকল শিশু শিক্ষার্থীদের মাঝে জুস বোতল বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা এবং সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে,
রোববার (৯ জুন) সকাল ১০ টা হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে
উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলার সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং এ খেলার উদ্বোধন করেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম,বিশ্বজিৎ কুমার সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামাত আলী মুন্সী, মহিলা ভাইসচেয়ারম্যান মোছাঃ নূরে ফাতেমা, ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, সহকারী সদর উপজেলা শিক্ষা অফিসার অরুণ রায়, শাহ আলম, আক্কাস আলী প্রমুখ।
এসময়ে উদ্বোধনী অনুষ্ঠানে, মটিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার ঘোষ, রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, মহেশ কাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সাহা,চরমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলজার হোসেন, স্বরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, , প্রধান শিক্ষক খুরশিদ জিন্নাহ, ধুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কে, এম, ছানোয়ার হোসেন সহ অন্যান্য স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ, অভিভাবকগণ, সুধীজন এবং শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ফুটবল টুর্নামেন্ট খেলার ধারা বর্ণনা করেন, প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং কারিম মির্জা।
উদ্বোধনী দিনে খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রতনকান্দি ইউনিয়নের পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে সয়দাবাদ ইউনিয়নের জারিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রতনকান্দি ইউনিয়নের ভেন্নাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সয়দাবাদ ইউনিয়নের কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
জানা যায় যে, সিরাজগঞ্জ পৌরসভার এবং ১০টি ইউনিয়নের আওতায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা বঙ্গমাতা ও বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ৯, ১০ এবং ১১ জুন-২০২৪ খ্রিঃ পর্যন্ত এই তিনদিন উপজেলা পর্যায়ে এ ফুটবল টুর্নামেন্ট খেলার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে এবং ১২ জুন-২০২৪ খ্রিঃ বুধবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর