বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা

সিরাজগঞ্জে বৃক্ষপ্রেমী শহিদুলের নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া গ্রামে শহিদুল ইসলাম সরকারের নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নানা প্রজাতির ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে রফিকুল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কোবদাসপাড়া মহল্লার সমাজসেবক আব্দুল্লাহ শেখ, চককোবদাস পাড়া মহল্লার সমাজসেবক শরিফুল ইসলাম আল আমিন, কোবদাসপাড়া মহল্লার সমাজসেবক আব্দুল হামিদ, রফিকুল কোচিং সেন্টারের পরিচালক, মো:রফিকুল ইসলাম।

বৃক্ষপ্রেমী শহিদুল ইসলাম বলেন,আমি মানবসেবায় বিশ্বাসী। নিজ উদ্যোগে যতটুকু পারি চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য। সেখান থেকেই আমার এ উদ্যোগ। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি,পরিবেশের ভারসাম্য রক্ষা ও নানা উপকারের লক্ষ্যে জাম, কাঠাঁল, ডালিম, মেহেগুনি,পেয়ারা গাছ বিতরণ করা হয়।

এছাড়া দীর্ঘ পাঁচ বছর ধরে দুই সহস্রাধিক তালবীজ বিভিন্ন রাস্তাঘাট বিদ্যালয়ের আশেপাশের আঙ্গিনায় রোপন করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, চককোবদাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল কাদের, রফিকুল কোচিং এর শিক্ষক শাহাদাত হোসেন, শিক্ষিকা কাশপিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর