বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সিরাজগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

রিপোর্টারের নাম : / ১৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ জেলা সংবাদদাতাঃ

তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে স্বস্তির বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের পৌরএলাকার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় খান সাহেবের ঈদগাঁ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

এই ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে আসেন।

এ সময় মহান আল্লাহ্তায়ালার সন্তষ্টি কামনা করে দুই রাকাত নামাজ আদায় করা হয়। নামাজ শেষে খুতবা পাঠ ও চলমান তাপদাহসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি পেতে চোখের জল ভাসিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ ও দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর