রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

সিরাজগঞ্জে ব্যাটারি কারখানায় ডাকাতির ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৫

রিপোর্টারের নাম : / ৩০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুরাতন ব্যাটারি গলানোর কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, কাভার্ডভ্যান ও লুট হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলো, তাড়াশ উপজেলার পলাশী গ্রামের মজনু প্রামানিকে ছেলে লাবু প্রামানিক (৪০), বড় পাওতা গ্রামের দবির সেখের ছেলে শামীম হোসেন (৩৪) ও সাচানদিঘী গ্রামের মৃত মজনু শাহের ছেলে ইয়াকুব শাহ (২৩) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরী গ্রামের ওয়াহাব আলী পলানের ছেলে ওয়াসিম পলান (২৩) ও একই উপজেলার বারুতুপা গ্রামের মৃত আজিবরের ছেলে জাহিদুল ইসলাম (২৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাড়াশ উপজেলার হেদারখাল এলাকায় অবস্থিত পুরাতন অটো ও চার্জার গাড়ীর ব্যাটারী গলিয়ে সীসা বের করার কারখানায় গত ১৩ মার্চ ডাকাতির ঘটনা ঘটে। ২৫ থেকে ৩০জনের একটি ডাকাত দল কারখানায় ঢুকে শ্রমিকদের বেঁধে রেখে ৭০ হাজার নগদ টাকাসহ প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তাড়াশ থানায় ডাকাতি মামলা হয়। এ ঘটনার এক মাস পর রবিবার (১৩ এপ্রিল) রাতে গাজীপুর থেকে দুই ডাকাত এবং সোমবার (১৪ এপ্রিল) ভোরে তাড়াশ থেকে ৩জন মিলে মোট ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যমতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, ৩টি চাইনিজ কুড়াল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই দিন বিকেলে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে তারা ৫জনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেন। সন্ধ্যার পর বিচারক তাদের জেলহাজতে প্রেরন করেন। বাকি আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর